আরও সাশ্রয়ী আবাসন নির্মাণে নতুন আইন
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসনের উচ্চমূল্য সাধারণ মানুষের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে এই উদ্বেগ আরও বেড়েছে।
এই প্রেক্ষাপটে, মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ একটি দ্বিদলীয় আবাসন বিল পাস করেছে। বিলটির লক্ষ্য হলো দ্রুতগতিতে আরও বেশি সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং মানুষের জন্য আবাসন প্রাপ্তি সহজ করা। এখন বিলটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
এর আগে সোমবার (২২ জুন, ২০২৬) যুক্তরাষ্ট্রের সিনেট ৮৫-৫ ভোটে বিলটি অনুমোদন করে।
বিলের উদ্দেশ্য
বিলটির মূল লক্ষ্য হলো—
◑সাশ্রয়ী আবাসনের সরবরাহ বৃদ্ধি করা।
◑নতুন আবাসন নির্মাণের গতি বাড়ানো।
◑আবাসন খাতে বিদ্যমান প্রশাসনিক জটিলতা কমানো।
◑নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন সুবিধা সহজ করা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলমান আবাসন সংকট মোকাবিলায় এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স




