― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

বরিশালে ফরচুন কারখানা ঘুরে গেলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ফরচুনের জুতার কারখানা ঘুরে গেলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। এ সময় ফরচুনের কর্ণধর মিজানুর রহমানকে আলজেরিয়ায় ফরচুনের কারখানা করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে রাষ্ট্রদূত ফরচুন কারখানা পরিদর্শন করেন।

এর আগে তিনি আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান, ছারছিনা দরবার শরীফ, গুঠিয়া মসজিদসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।