― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বক্তৃতাকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাতের আমির

ডেস্ক রিপোর্ট :

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সভাপতির বক্তৃতা দিতে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বক্তৃতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান আমির। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫ টার সভাপতির বক্তৃতা শুরু করেন দলের আমির ডা শফিকুর রহমান। এর আগে দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন ডা. শফিকুর রহমান।

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের মূলপর্ব শুরু হয়।

টিবিএম/জ/রা