বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজাদ সাতারা।
বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা জোরদার এবং দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রবির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল রাজাদ সাতারার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এ সময় রাজাদ সাতারা বাংলাদেশে রবির কৌশলগত অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রবির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে রবি আজিয়াটা পিএলসি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।



