― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে প্রকাশ্য গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫০)। আজ সোমবার (১০ নভেম্বর) সোয়া এগারোটার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত মামুনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে। প্রায় তিন মাস আগে জামিনে জেল থেকে বেরিয়ে আসেন তিনি। মামুন গত ২৬ বছর ধরে কারাগারে ছিলেন।

গুলির পর রাস্তায় পড়ে আছেন মামুন

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।’

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের ডেপুটি কমিশনার আহসান উদ্দিন সামি গণমাধ্যমকে জানান, ‘নিহত মামুন তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। যারা গুলি চালিয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে’।

নিহত মামুন

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে তেজগাঁওয়ে মামুনকে লক্ষ্য করে হামলা চালায় দৃর্বুত্তরা। সেসময় ভুবন চন্দ্র শীল নামে একজন আইনজীবীর মাথায় গুলি লাগে। পরে মারা যান তিনি।

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। তারা দুইজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি।