― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক   

ভোলা প্রতিনিধি:ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

আটককৃতরা হলেন, চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু।

কোস্টগার্ড জানায়, বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে ৫ জলদস্যুকে  ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ তাদের আটক করা হয় । 

আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে।

বিএম/জ/রা