― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠিতে নতুন সমীকরণ: ইলেন ভুট্টোকে ‘স্বাধীনতার শক্তি’ আখ্যা দিয়ে জাপা’র সমর্থন

আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা জাতীয় পার্টি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ঘোষণার ফলে আসনটিতে লাঙ্গল প্রতীকের ভোটার ও নেতাকর্মীরা এখন ধানের শীষের পক্ষে মাঠে নামবেন, যা নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

জেলা জাতীয় পার্টি জানিয়েছে, ঝালকাঠি-২ আসনে তাদের দলীয় কোনো প্রার্থী না থাকায় তৃণমূলের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ইলেন ভুট্টোকে ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ হিসেবে উল্লেখ করে তাঁকে বিজয়ী করতে দলীয় কর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। তবে সংসদীয় আসনে বিএনপিকে সমর্থন দিলেও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে দলটির অবস্থান ভিন্ন। জাতীয় পার্টি সাফ জানিয়ে দিয়েছে যে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা গণভোটে ‘না’ ভোটের পক্ষেই অনড় থাকবে।

ঝালকাঠি জেলায় দুটি সংসদীয় আসনের মধ্যে কেবল ঝালকাঠি-২ আসনেই জাতীয় পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যদিও দলটির এক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, কিন্তু তা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। অন্যদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এখনো নির্বাচনী লড়াইয়ে বহাল রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সদর ও নলছিটি আসনে জাতীয় পার্টির এই সমর্থন ইলেন ভুট্টোর জয়ের পথকে আরও সুগম করতে পারে, যা স্থানীয় আওয়ামী লীগ শিবিরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।