― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

একই পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় একই পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

তিনি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। তারা একই পরিবারের সদস্য বলে পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

স্থানীয়রা বলছেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তারা মাদক ব্যবসার সাথে জড়িত। নিহতরা হলেন, রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার।

তবে পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।