আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেলআবিবের (ইসরায়েল) সঙ্গে ১২ দিনের যুদ্ধে সাহসী ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে উত্তর, দক্ষিণ ও পূর্বে ইহুদিবাদী সত্তাকে ধ্বংস করেছে।
তেহরানের গ্র্যান্ড মোসালায় ইসরাইলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠানে (বুধবার ২ জুলাই) বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
জানা যায়, গেল মাসের ১৩ জুন ইরানের ওপর আক্রমণ শুরু করে ইসরায়েল। আক্রামণে ইরানের রাজধানী তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় থেমে থেমে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল৷ অপরদিকে আবার ইসরায়েলের ওপরেও পাল্টা হামলা চালায় ইরান।
মোট ১২ দিনের এই যুদ্ধে দুই দেশের হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় দুই দেশই।
কিন্তু ইসরায়েল-ইরানের চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলের সমর্থনে গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
অবশেষে নানা সমীকরণের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান-ঈসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান হয়।
অর্থ্যাৎ ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অধীনে এ সংঘর্ষ বন্ধ হয়ে যায়।
সূত্র: মেহের
টিবিএম/জ/রা



