― Advertisement ―

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসপ্রধানের সঙ্গে জ্যারেড কুশনারের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন আলোচক জ্যারেড কুশনার রোববার (১৬ আগস্ট) হামাসের প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বিরল বৈঠক করেছেন। গাজায় থমকে থাকা যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন ১৫ দফা গাজা রোডম্যাপ এগিয়ে নেওয়া। পরিকল্পনায় হামাসের অস্ত্র ত্যাগ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি রয়েছে।

এদিকে সোমবার (১৭ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন কুশনার। নতুন মার্কিন-সমর্থিত পরিকল্পনাটি প্রত্যাখ্যান করায় নেতানিয়াহু বর্তমানে বিভিন্ন পক্ষের চাপের মুখে রয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েলের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। কুশনারের এই ধারাবাহিক বৈঠকের মাধ্যমে স্থবির হয়ে থাকা আলোচনাকে আবারও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।