― Advertisement ―

অপরাধী চক্রের বিরোধে ডেনমার্কে গুলিবর্ষণ, আহত একাধিক

ডেনমার্কের হোলবেকে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি অপরাধী চক্রগুলোর মধ্যকার বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাজধানী কোপেনহেগেন থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত হোলবেক শহরের একাধিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘একটি গুলিবর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন’—এমন খবর পাওয়ার পর তারা বিভিন্ন স্থানে অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক তদন্তে ঘটনাটিকে অপরাধী জগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরোনো বিরোধ মেটানোর প্রচেষ্টা বা প্রতিশোধমূলক হামলা হিসেবে বিবেচনা করছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।