― Advertisement ―

হোয়াইট হাউসের নতুন কাউন্সেল উইল শার্ফ, দায়িত্ব নিচ্ছেন ১ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস কাউন্সেল হিসেবে স্টাফ সেক্রেটারি উইল শার্ফের নাম ঘোষণা করেছেন।

রোববার (৯ আগস্ট) ট্রাম্প জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে ডেভিড ওয়ারিংটনের স্থলাভিষিক্ত হবেন শার্ফ। প্রশাসন ছাড়ার পর বেসরকারি খাতে যোগ দেবেন ওয়ারিংটন।

ট্রাম্পের নিয়োগ দেওয়া ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের প্রধান হিসেবে শার্ফ ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পের অনুমোদন পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ট্রাম্প আরও জানান, শার্ফ এর আগে ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টসহ বিভিন্ন মামলায় তিনি ট্রাম্পের প্রতিনিধিত্ব করেছেন।

১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর শার্ফ ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলোতে হোয়াইট হাউসের প্রধান আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।