― Advertisement ―

কিয়েভ অঞ্চলে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) কিয়েভ অঞ্চলের বোরিসপিল জেলায় তিনটি পৃথক স্থানে রুশ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো।

তিনি জানান, হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলার পর কিয়েভ শহরের দুটি জেলাতেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বিমান হামলার সতর্কতা জারির পর রাজধানীজুড়ে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ হামলার বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতার ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে।