― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়া থেকে ৬০ হাজার ইয়াবা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে নগদ প্রায় আড়াই লাখ টাকা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা রয়েছেন। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মো. আবদুল্লাহ আল মামুন (৪১) নামের গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পটিয়ার মুজাফ্ফরাবাদ কার্যালয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদর থানার মো. আবদুল মতিনের ছেলে।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি চট্টগ্রামে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদ পায় পটিয়া থানা এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা।

এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা এলাকায় কাদের এলপিজি ফিলিং স্টেশনের সামনে একটি তল্লাশিচৌকি বসানো হয়। তবে তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টাকালে প্রথমে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে অন্য মাইক্রোবাসটিও আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া অপর চারজন হলেন, চট্টগ্রামের পটিয়া পৌরসভার পূর্ব হাবিবুরপাড়ার মো. রাশেদুল আলম (৩৮), কুমিল্লার মুরাদনগরের মো. ফিরোজের ছেলে মো. মাঈনুদ্দীন (৩০), পৌরসভার আল্লাই এলাকার মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)। অভিযানের সময় একটি মাইক্রোবাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ১টি ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগোযুক্ত কোটি ও ক্যাপ এবং গাড়ির ভেতর থেকে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ইয়াবাগুলো অপর মাইক্রোবাসটির চালকের আসনের নিচ থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আবদুল্লাহ আল মামুনকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় গত রবিবার পটিয়া থানায় একটি মামলা হয়। র‍্যাব কর্মকর্তারা জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।