― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পাহাড়ে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট :

দেশের পার্বত্য অঞ্চলে আবারও অভিযান শুরু করেছে বাংলাদেশে সেনাবাহিনী। গতকাল বুধবার দিবাগত রাত থেকে অভিযান শুরু হয়। এ অভিযানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (জুলাই ৩) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও অভিযান চলছে।