ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি সেখানে পৌঁছান।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, জাতিসংঘের মহাসচিব দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে দুপুর ১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একই বিমানে কক্সবাজার পৌঁছান।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি সেখানে পৌঁছান।