― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য: আলোচনায় মুক্ত বাণিজ্য চুক্তি!

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের তাগিদ দিয়েছে থাইল্যান্ড। গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, যেখানে দুদেশের শীর্ষ ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

থাইল্যান্ড-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (টিবিবিসি) চেয়ারম্যান ইয়োংইয়োস ফলতানাওয়াত গ্যারি জানান, বর্তমানে বাংলাদেশে থাইল্যান্ডের রপ্তানি প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। এর বিপরীতে থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ১০ কোটি ডলার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী ও বিপুল তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। দ্রুত একটি এফটিএ চুক্তি সম্পাদন করা গেলে এই বিশাল বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সভাপতি শামস মাহমুদ জানান, বাংলাদেশ খুব শীঘ্রই এই এফটিএ ইস্যুতে আলোচনা শুরু করবে। তিনি ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া, পর্যটন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি বাণিজ্যের সুবিধার্থে থাইল্যান্ডের রেনং পোর্ট এবং বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ডিআইটিপি ও রয়্যাল থাই এম্বাসি ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি কোম্পানি অংশ নিয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামী ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে ব্যবসায়িক ম্যাচমেকিংয়ের পাশাপাশি থাই সাংস্কৃতিক নাচ, মুয়ে থাই প্রদর্শনী ও ফ্যাশন শো’র আয়োজন রাখা হয়েছে।