― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ফ্রান্স-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে সিসিআইএফবি-র ২০২৬-২৮ মেয়াদের নতুন পর্ষদ গঠন

ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচনে ডন গ্রুপের চেয়ারম্যান ও সিইও ড. মো. এরশাদ হোসেন রানা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে নতুন এই নেতৃত্ব গঠন করা হয়েছে। সংগঠনের সদ্য সমাপ্ত সাধারণ সভা (এজিএম) শেষে এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়

নবগঠিত পর্ষদে এক্সপো হোল্ডিংস (বিডি) লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এম এ রিয়াজ এবং থ্রি-আই লজিস্টিকস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহাঙ্গীর আলম সরকার সহ-সভাপতি পদে দায়িত্ব লাভ করেছেন। এছাড়া আবিস্টা এফএস লিমিটেডের ফারজানা চৌধুরী একই মেয়াদের জন্য ট্রেজারার (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন। সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের পাশাপাশি শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ পর্ষদ গঠন সম্পন্ন হয়েছে

১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদে ১৩ জন নতুন পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন। পর্ষদে যুক্ত হয়েছেন এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদ, আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাথো কে এম রিফাতুজ্জামান, বাংলাদেশ এক্সপোর্টস লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর বদরিয়া আনিস এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। এছাড়াও বেঙ্গল এয়ারলিফট, এলিট সিকিউরিটি, ফারিহা নিট টেক্স, নোভো কার্গো, প্যাসিফিক ডিজাইন, রেডিয়েন্ট কর্পোরেশন, তাশো এন্টারপ্রাইজ, ইউনি-গ্লোবাল ও ইউটাহ নিটিংয়ের শীর্ষ নির্বাহীরা পরিচালক পদে রয়েছেন

সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের পর আয়োজিত মধ্যাহ্নভোজে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দুই দেশের বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন। সিসিআইএফবি-র নবনির্বাচিত এই পর্ষদ আগামী দুই বছর ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, যৌথ বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময়ে কৌশলগত ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে