আন্তর্জাতিক ডেস্ক ; পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র জঙ্গিদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
এরইমধ্যে ১০৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি।
জিও নিউজের খবরে বলা হয়, ব্যালুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
অভিযানে উদ্ধার হওয়া ১০৪ জিম্মির মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
অন্য যাত্রীদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এছাড়া অভিযানে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।
বিএম/জ/রা



