― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: বরিশালে সড়ক দুর্ঘটনায় গৌরনদী পৌরসভার কর্মচারী ও স্থানীয় ভ্যানচালক সহ দু’জনের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে গৌরনদী উপজেলার মদিনা মার্কাজ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


এতে নিহত দুজন হলেন ভ্যানটির যাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী আবদুর রাজ্জাক (৪৭)। তিনিও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা ছিলেন।

অপরজন হলেন, ভ্যানটির চালক স্বপন খান (৬০)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।


পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে চালক স্বপন খান এক যাত্রি নিয়ে বরিশালের দিকে আসছিলন।

এসময় গৌরনদীর মদিনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছালে পেছন থেকে অপর একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে পড়ে। এতে ভ্যানের চালক ও যাত্রী গুরুতর আহত হন।


গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে তাঁরা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আমিনুর রহমান বলেন, আমরা যে পরিবহনটি ভ্যানটিকে ধাক্কা দিয়েছে সেটি শনাক্ত করার জন্য বিভিন্ন থানায় বার্তা দিয়েছি।

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএম/জ/রা