আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে যাত্রাবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে এখন পর্যন্ত ৫৫ জনকে শনাক্ত করেছেন মার্কিন কর্মকর্তারা।
আজ সোমবার (৩ ফেব্রয়ারি) পোটোম্যাক নদী থেকে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের আকাশযানগুলোর ধ্বংসাবশেষ তুলে আনা শুরু করার কথা ছিল।
এক কাজে সপ্তাহখানেক বা তারও বেশি লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা কর্নেল ফ্রান্সিস পেরা বলেন, ধ্বংসাবশেষ বিস্তৃত একটি এলাকায় ছড়িয়ে আছে।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় রাতে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর দুইটি আকাশযানই বিধ্বস্ত হয়ে নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া পোটোম্যাক নদীতে পড়ে।
বিএম/জ/রা



