― Advertisement ―

Adani Group eyes to build port in Vietnam

International DeskThe Indian multinational conglomerate Adani Group has disclosed its plan to build a port in Vietnam to expand its overseas trade opportunities,...

মো.মহিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সম্মানিত সদস্য মো. মহিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খানের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাঁর কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী প্রমুখ।

জনাব মহিউদ্দিন ২০১০ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরিজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিংয়ে বিবিএ এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি কোয়েকা (KOICA) স্কলারশিপে দক্ষিণ কোরিয়ার কেএআইএসটি (KAIST) বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি দক্ষিণ কোরিয়া, হংকং, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রসন্তানের জনক।