― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ভীমরুলির পেয়ারা বাগান ঘুরে গেলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী। এ সময় তিনি আটঘর কুডিয়ানা ও ভীমরুলি এলাকার পেয়ারা বাগানগুলো ঘুরে দেখেন। রোববার (২০ জুলাই) সকালে তিনি পেয়ারা উৎপাদনের বাস্তব চিত্র দেখেন এবং স্থানীয় চাষীদের সাথে কথা বলেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা বাগান দেখছেন

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখে আমি মুগ্ধ। আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না। এখান থেকে পেয়ারা রফতানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘ভীমরুলি ও আটঘর কুড়িয়ানা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল। এখানকার ভাসমান বাজার ও পেয়ারা চাষাবাদ অত্যন্ত মনোমুগ্ধকর। এটি বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি ও অর্থনীতির ধারাবাহিকতা।’

রাষ্ট্রদূতের এই সফরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান এবং বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাসের সেক্রেটারি এ কে এম সাইদাদ হোসাইন উপস্থিত ছিলেন।

ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রফতানির সম্ভাবনা যাচাই করতে এসেছেন। তারা সম্মতি দিলে আমরা পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রফতানির উদ্যোগ নেব।’