― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর ও পৌর শহরের চণ্ডিবের, দড়ি চণ্ডিবের, আমলাপাড়া, ভৈরবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার বাসিন্দা আকলিমা বেগম জানান, সন্ধ্যায় তার ছেলে বাড়ির পাশে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার সময় একটি কুকুর কামড় দেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক জনকেও কামড় দেয়।

পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, বাসা থেকে সড়কে উঠলে আমার ছেলেকে কুকুর কামড় দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। 

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, এখন পর্যন্ত ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজধানীর মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএম/জ/রা