― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গুলশানে শুরু হলো ‘উইমেন সামিট ২০২৬’; নেতৃত্বে ও আলোয় নারী

নারীর নেতৃত্ব, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্য নিয়ে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। শনিবার (৯ মে ২০২৬) সকালে গুলশানের এলিট কনভেনশন হলে ‘She Leads, She Shines’ স্লোগানকে সামনে রেখে এই জমকালো আয়োজনের পর্দা উন্মোচিত হয়। ২০১৭ সাল থেকে নারীর দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়া সংগঠন ‘পাওয়ার অব শি’ এই সামিটের আয়োজন করেছে। এবারের আসরে জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্বকে মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আয়োজনের প্রথম দিনে নারীর শারীরিক স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্যানেল আলোচনা। দেশের প্রথিতযশা গাইনোকোলজিস্ট ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সেশনে নারীর প্রজনন স্বাস্থ্য, সচেতনতা এবং সময়োপযোগী চিকিৎসার ওপর গুরুত্বারোপ করা হয়। বিকেলে অনুষ্ঠিত গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া ৩৮টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় হস্তশিল্প, ফ্যাশন এবং খাদ্যপণ্য ক্রেতাদের আকর্ষণ করছে, যা স্থানীয় পণ্যের বাজার প্রসারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এবারের সামিটের একটি অনন্য বৈশিষ্ট্য হলো নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের বিনামূল্যে স্টল প্রদান করা হয়েছে। এছাড়া দুই জন শিক্ষার্থীকে সরাসরি অভিজ্ঞ উদ্যোক্তাদের অধীনে মেন্টরশিপের সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহের এক অদম্য নারী উদ্যোক্তাকে তাঁর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ফ্রি স্টল দিয়ে উৎসাহিত করেছে আয়োজক সংস্থা। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি নারীর চোখে অর্থনীতি ও সমাজ সংস্কার নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনাও স্থান পেয়েছে।

আগামীকাল ১০ মে সামিটের দ্বিতীয় দিনে নারীর মানসিক স্বাস্থ্য এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে। মেহতাব খানমের মতো প্রখ্যাত মনোবিজ্ঞানীদের অংশগ্রহণে ‘মনের কথা খুলে বলুন’ সেশনে বর্তমান প্রেক্ষাপটে নারীদের মানসিক চাপের প্রতিকার নিয়ে আলোচনা হবে। সবশেষে রয়েছে গিনেস রেকর্ডধারী জোবেরা রহমান লিনু ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনারদের অংশগ্রহণে সমাপনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। সবার জন্য উন্মুক্ত এই সামিটটি কেবল একটি প্রদর্শনী নয়, বরং নারী শক্তির মেলবন্ধনের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।