― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; প্রাণ হারাল ২ তরুণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৮ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—তিল্লীর চর গ্রামের আলম (১৬) ও কালু মিয়া (১৬)। এ ঘটনায় সোনা মিয়া (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দড়গ্রাম থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল একটি কংক্রিটবোঝাই ট্রাক। ঠিক সেই সময় তিল্লীর চর থেকে দড়গ্রাম অভিমুখে আসছিলেন মোটরসাইকেল আরোহী তিন তরুণ। বিলপাড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক সোনা মিয়া রাস্তার পাশে ছিটকে পড়লেও পেছনে থাকা আলম ও কালু ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দুই কিশোরের অকাল মৃত্যুতে তাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যানবাহন দুটি জব্দ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। সড়কে বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।