ক্রীড়া ডেস্ক: বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে সরাসরি ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন এই কিউই তারকা।
হার্ড-হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং-বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।
প্রথম কোয়ালিফায়ারে জিতে এরইমাঝে বরিশাল চলে গিয়েছে ফাইনালে। বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চলের দলটি।
বিএম/জ/রা



