ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগ স্থগিতাদেশ দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গতকাল (রোববার) এ আদেশ দেন।
আজ (সোমবার) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত কার্যকর থাকবে না।
এর আগে গত ২ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় শোক দিবস পালন অব্যাহত থাকবে, তবে সাধারণ ছুটির পরিবর্তে সরকারি কার্যক্রম সচল রেখে দিনটি পালন করা হবে।
আরও পড়ুনঃ
প্রধান বিচারপতির ডাকে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের বিশেষ সভা



