― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১৪ হাজার ছাড়াল

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এ হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় (৮৫ জন)। এছাড়া খুলনা বিভাগে ৮৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৭৫ ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকা ব্যতি রেখে বাইরে ৪০, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ জনে। কেবল চলতি মাসের জুলাই পর্বেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫২ জন, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। বর্ষার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির হার নাটকীয়ভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে।

এদিকে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একক মাস হিসেবে জুলাইয়ে সর্বোচ্চ ২৯ জনের মৃত্যু হলো। এর আগে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ এবং জুনে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।