― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সংসদ নির্বাচনের জন্য ২৮০০ কোটি টাকা বরাদ্দ চায় ইসি

ডেস্ক রিপোর্ট : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা এবং আইন-শৃঙ্খলা খাতে ব্যয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই অর্থ বরাদ্দ রাখতে এরই মধ্যে ইসি থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্যও প্রায় সমপরিমাণ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

বরাদ্দের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

বিএম/জ/রা