― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন ও প্রক্রিয়া পরিবর্তনের ওপর জাতীয় সংসদ কমিটির জোর

হিসাবরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতি প্রতিরোধে প্রত্যক্ষ যোগাযোগের নির্ভরতা কমিয়ে স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থা চালুর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সভাপতি মুশফিকুর রহমান, এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়।

বৈঠকে আর্থিক বিবরণী ও হিসাবরক্ষণকে যুগোপযোগী করার পাশাপাশি দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া পরিবর্তনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কমিটি পর্যবেক্ষণ করে যে, শুধু অপরাধীকে চিহ্নিত বা শাস্তি দেওয়াই যথেষ্ট নয়; বরং যেসব ত্রুটিপূর্ণ পদ্ধতির মাধ্যমে অনিয়ম ঘটে, সেসব প্রক্রিয়া পুরোপুরি অপসারণ করতে হবে। স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থা চালু হলে ব্যবসায়ীদের সময় ও হয়রানি কমবে এবং সরকারের সামগ্রিক রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সরকারের ব্যয় নির্বাহে তাদের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমানোর কৌশল এবং এনবিআরের সাংগঠনিক সংস্কারের করণীয় নিয়ে একটি বিশদ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি, এবং চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, এমপি-সহ কমিটির অন্যান্য সদস্যগণ এসব পর্যালোচনায় অংশ নেন।

সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতে কমিটির প্রথম অধিবেশনের কার্যবিবরণী অনুমোদন করা হয়।