আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অবিলম্বে শুরু হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ‘দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ’ ফোনালাপ শেষে এ কথা জানান ট্রাম্প ।
এই কথোপকথনের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অবিলম্বে শুরু হবে।
গত মাসে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি প্রথম আলোচনা। ফোনালাপটি এমন এক সময়ে হয়েছে যখন ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান চান।
বিএম/জ/রা



