আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যদিও এটি তাদের ভাষায় বরাবরের মতো ‘অভিযান’ বলা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে তেলআবিবে বাসে বিস্ফোরণের জেরে তিনি দেশটির সেনাবাহিনীকে এ নির্দেশ দেন। খবর রয়টার্সের।
বিস্ফোরণের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এক্সে পোস্ট করা হয়। তাতে বাসে বিস্ফোরণের ওই ঘটনাকে ‘গণহামলার চেষ্টা’ বলে উল্লেখ করে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সন্ত্রাসবাদের আস্তানাগুলোতে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
বিএম/জ/রা



