ডেস্ক রিপোর্ট : ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
এসব বাংলাদেশি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।
স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
এক বিবৃতিতে একেপিএস জানায়, আটকরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন।
বিএম/জ/রা



