― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ধসের শঙ্কায় পাহাড়ে যাওয়া মানা

নিজস্ব প্রতিবেদক :
বর্ষা মৌসুমে পাহাড়ে টানা ভারি বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বান্দরবানের ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার লামা উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো গতকাল রবিবার (১ জুন) থেকে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন এ নির্দেশনা জারি করেন।

তিনি বলছেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারি বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটন স্পট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা ভারি বর্ষণে আবারও বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।