― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইয়াসিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১ জুন) রাত ১১টার দিকে যাত্রাবাড়ি কাজলা স্বপ্ন মার্কেট মায়ের দোয়া হোটেলের সামনে ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার জানান, তাদের বাসা কদমতলির সাদ্দাম মার্কেট এলাকায়। ইয়াসিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামে। বাবার নাম আবুল বাশার। যাত্রাবাড়ী কাজলা স্বপ্ন মার্কেট মায়ের দোয়া নামে একটি হোটেল ব্যবসা ছিল ইয়াসিনের।

তিনি আরও জানান, গত কয়েক মাস আগে খালাতো ভাই আল আমিনের কাছে ২ লাখ ৭০ হাজার টাকায় হোটেলটি বিক্রি করে দেয়। সব টাকা পরিশোধ করলেও ১০ হাজার টাকা পাওনা ছিল। আজ রাতে হোটেলের সামনে আল আমিনের কাছে পাওনা টাকা চাইতে যায় ইয়াসিন। এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলআমিন হোটেল থেকে বটি এনে ইয়াসিনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন। সংবাদ পেয়ে ইয়াসিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। এই ঘটনায় আল আমিনের স্ত্রী নাজু, শ্যালক হারুন ও আরো একজন জড়িত ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে যাত্রাবাড়ি এলাকা থেকে ওই যুবককে স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, যাত্রাবাড়ি কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জানতে পেরেছি। এই ঘটনায় আল আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।