― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

তারেক রহমানের মনোনয়ন জরিপ নিয়ে ‘উদ্বিগ্ন’ তৃণমূল বিএনপি 

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মাঠ গোছাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

একই সাথে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের নিয়েও ইতোমধ্যেই কাজ শুরু করেছে দলটি।

তবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরিচালিত জরিপের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের বাছাই শুরুর কার্যক্রম নিয়ে তৃণমূলের অনেক নেতাদের মধ্যে উদ্বিগ্নতা ও অসন্তুষ্টির মনোভাব লক্ষ্য করা গেছে বলে গণমাধ্যমে উঠে এসেছে।

কেউ কেউ বলছেন দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে জরিপের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করলে দলের মধ্যে বিভেদ তৈরির মারাত্মক শঙ্কা রয়েছে। পাশাপাশি এই জরিপ নিয়ে আস্থার সংটক দেখা দিবে।

বিএনপির গঠনতন্ত্রে কী বলা আছে?  

সংসদীয় বোর্ডের হিসেবে স্থায়ী কমিটিকে অবশ্যই ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা বা জেলা কমিটির গঠন করা প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করতে হবে।

এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০বি (৪) ধারায় সংসদীয় প্রার্থীদের মনোনয়নে তৃণমূলের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

জরিপে দলের কি প্রভাব পড়বে? 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে একাধিক জরিপের মাধ্যমে প্রার্থী  নির্বাচিত করেছিলো বিএনপি। কিন্তু সেখানেও নেতাকর্মীদের মধ্যে মতোপার্থক্য দেখা দিয়ে দিয়েছিল।  

দীর্ঘবছর ক্ষমতার বাইরে থাকার পর আগামী নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে জরিপের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করলে অভ্যন্তরীণ বিরোধ বাড়বে এবং নির্বাচনের আগে দল দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

স্থানীয়পর্যায়ের একাধিক বিএনপির দলীয় নেতাকর্মীরা বলেছেন: দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত জরিপের মাধ্যমেই মনোনয়ন চূড়ান্তের বিষয়ের সিদ্ধান্ত হওয়ায় তারা এ বিষয়ে অন্ধকারে রয়েছেন।

মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির গণমাধ্যমে বলেছেন, প্রার্থী চূড়ান্ত করার আগে ইউনিয়ন ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় নেতাদের মতামত জানাতেন। সেটা এখন আর হচ্ছে না। বর্তমানে  তারেক রহমান জরিপ চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই দুই ধাপে জরিপ হয়েছে বলেও জানান এই নেতা। 

জরিপের মাধ্যমে ‘তৃণমূল থেকে না করে কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচিত হচ্ছে। দলের ভেতরেই দলীয় গণতন্ত্র মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মো. আব্দুল আলিম। 

টিবিএম/জ/রা