― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এআই নীতিমালা দ্রুত চূড়ান্ত করার তাগিদ: বিআইআইএসএস সেমিনারে এআই ও গভর্নেন্স নিয়ে নীতিনির্ধারকদের বৈঠক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণে তথ্য সুরক্ষা, উপাত্তের সম্মতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় এআই নীতিমালা দ্রুত চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন নীতিনির্ধারকেরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘এআই অ্যান্ড গভর্নেন্স: গ্লোবাল টেকনোলজি আর্কিটেকচার, ন্যাশনাল ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পলিসি ডাইরেক্টিভস’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উন্মুক্ত আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে সুযোগ ও ঝুঁকিগুলো গভীরভাবে পর্যালোচনা করা হয়। সাইবার অপারেশন ও আধুনিক যুদ্ধক্ষেত্রে এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা কীভাবে রূপ নিচ্ছে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে নিয়মকানুনের সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনায় তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জরুরি। বিশেষ করে ডেটা প্রাইভেসি এবং ব্যবহারকারীর সম্মতির বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত। সরকারি পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প তৈরি এবং আর্থিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে উল্লেখ করেন তিনি।

বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান জানান, যে কোনো উদ্ভাবন মানবকেন্দ্রিক ও জবাবদিহিমূলক হতে হবে। বৈশ্বিক এআই সংলাপে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রযুক্তিকে জনস্বার্থে ব্যবহারের আহ্বান জানান তিনি। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী একটি জাতীয় ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক, স্পষ্ট ডেটা-সম্মতি মেকানিজম এবং স্বচ্ছ এআই ক্রয় নীতিমালার রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি এবং আইসিটি উইং) ড. সৈয়দ মুনতাসির মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রধান স্ট্র্যাটেজিস্ট আশফাক জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয় ও আর্থিক খাতের উর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।