― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরদিন সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এই সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে অনুভুতি লেখেন এবং স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা হন।

রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও এর সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিলেন।

এর আগে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিরোধীদলীয় নেতাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।