নিজস্ব প্রতিবেদক: আজ বরিশাল নগরীতে দুটি ট্রফি নিয়ে আসছেন টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ী ফরচুন বরিশাল দলের কর্ণধার মো: মিজানুর রহমান, অধিনায়ক তামিম ইকবালসহ খেলোয়াড়রা । তাদের বরণ করে নিতে ইতমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে বরিশালবাসী ।
জানা গেছে,রোববার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি ফ্লাইটে বরিশালে আসবেন তারা।
বরিশাল বিমানবন্দরে পৌঁছালে বরিশালবাসীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হবেন দেশি-বিদেশি খেলোয়াড়রা।
এরপর মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে নগরীর বিসিক শিল্প এলাকায় ফরচুন কার্যালয় চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তামিমরা।
সেখানে মধ্যাহ্নভোজের পর বেলা আড়াইটার দিকে নগরীর বেলস্ পার্কে আয়োজিত ট্রফি উদযাপন অনুষ্ঠানে মিলিত হবেন ফরচুন বরিশাল দলের কর্ণধার মো:মিজানুর রহমান ও অধিনায়ক তামিম ইকবাল সহ খেলোয়াড় ও আয়োজকরা।
এসব তথ্য বরিশাল মেইল কে নিশ্চিত করে ফরচুন বরিশাল দলের কর্ণধার মো:মিজানুর রহমান বলেন, বিপিএলে শুধৃু ফরচুন বরিশালের বিজয় নয়,এটা গোটা বরিশালবাসীর বিজয়। তাই সবাই মিলে বরিশালে ট্রফি উদযাপন করবো ।
বিএম/জ/রা



