ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফ (৯২)আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার একান্ত সহকারী তাওহিদ জানান, দুই মাস ধরে তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিচারপতি আব্দুর রউফ। তিনি অতিরিক্ত এটর্নি জেনারেল আরশাদ রউফের পিতা।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন।
বিএম/জ/রা



