― Advertisement ―

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্‌বিতণ্ডার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই সঙ্গে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বলিষ্ঠ নেতৃত্বের’ অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘ওয়াশিংটনের হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি।

বিএম/জ/রা