ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার।
আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় শপথ গ্রহণ করবেন তিনি। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিএম/জ/রা



