বিনোদন ডেস্ক : আসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’।
জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ।
‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর।
খুচরা পাপী নাটকের গল্পভাবনা জিয়াউদ্দিন আলমের। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল এলিন। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন মোশাররফ চরিত্রে, বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম।
এই নাটকের গল্প নির্বাচনটা ভালো হয়েছে। তানিয়া বৃষ্টি মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর বেশ কয়েকটি কাজ হয়েছে।
তানিয়া অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তাঁর সেরাটাই তিনি দেওয়ার চেষ্টা করেন। আশা করছি খুচরা পাপী দর্শকদের মুগ্ধ করবে।
বিএ।



