আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের স্থল হামলার মধ্যেই হামাসের পাল্টা এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে একই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার হামাস যোদ্ধাদের লক্ষ্যভেদী (স্নাইপার) হামলায় ওই ইসরায়েলি সেনা নিহত হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম চালাচেউ শিমন ডামালাশ। ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ছিল ২১ বছর বয়সী এই সেনা। ইসরায়েলের বিরশেবায় তার বাড়ি।
আইডিএফ জানিয়েছে, গাজায় একটি সেনা শিবিরের গার্ড পোস্টে দায়িত্ব পালনকালে স্নাইপারের গুলিতে নিহত হন ডামালাশ।



