― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শেরপুরের ঘটনায় প্রত্যাহার হলেন ইউএনও এবং ওসি

শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বুধবার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি এ সময় বলেন, ‘শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে।’

ইসি সচিব আরো জানিয়েছেন, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের পাশাপাশি প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা যা এক পর্যায় সংঘাতে রূপ নেয়। এ সময় জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।