― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিএনপি ক্ষমতায় গেলে কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষিঋণ মওকুফ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজই বগুড়া ও নওগাঁ যাওয়ার কথা রয়েছে তার।

এ সময় তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারেজের নির্মাণকাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই’।

কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন তারেক রহামান। পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই প্রকল্প বাস্থবায়ন হলে তার সুফল কেবল রাজশাহীর নয়, বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন।

এছাড়া কৃষকদের ভালবান করতে আম সহ কৃষি পণ্যের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘কীভাবে কৃষি পণ্য সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়; সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আমরা হিমগার তৈরি করতে চাই এই এলাকায়।’

দক্ষ মানবসম্পদ তৈরিতে আইটি পার্কগুলোকে আবার সচল করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘যেন তরুণ সমাজ প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশে ব্যবসা করতে পারে অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেজন্য বেকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।’