― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাশিয়ান হাউজে উদযাপিত হলো ‘রাশিয়ান ফ্লাগ ডে’

জাতীয় পতাকার গৌরবময় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে ঢাকার রাশিয়ান হাউসে উদযাপিত হলো রাশিয়ার জাতীয় পতাকা দিবস (‘রাশিয়ান ফ্লাগ ডে’)। রঙিন আয়োজনে অংশ নেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, তথ্য প্রযুক্তি ও উচ্চশিক্ষায় রাশিয়ান সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষার শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় রাশিয়ার প্রথাগত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপরই অনুষ্ঠিত হয় রাশিয়ার জাতীয় পতাকার ইতিহাস, ঐতিহ্যগত তাৎপর্য এবং কালের পরিক্রমায় এর বিবর্তন নিয়ে একটি বিস্তারিত অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র ও প্রাতিষ্ঠানিক বক্তব্য।

রাশিয়ান ভাষার শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় পতাকাকে কেন্দ্র করে রচিত রাশিয়ান ভাষার বিখ্যাত কিছু কবিতা আবৃত্তি করেন তারা। পরিবেশিত কবিতার তালিকায় ছিল «Flag of Russia», «Russian Flag» এবং «About the Colour of the Flag»-এর মতো হৃদয়স্পর্শী রচনা।

আয়োজনের শেষ পর্বে পরিবেশিত হয় রাশিয়ার কালজয়ী সব লোকসংগীত ও সুর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের কণ্ঠে শুনেন «Shirokaya strana maya radnaya», «Katyusha», «Kalinka» এবং «Matushka»-এর মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় রুশ গানগুলো। গানগুলোর সুরের মূর্ছনায় পুরো মিলনায়তনে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরালো হবে। বিশেষ করে যারা রাশিয়ায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের জন্য দেশটির ইতিহাস জানা ও চর্চা করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে।

সব মিলিয়ে, ঢাকার রাশিয়ান হাউসের এই উদ্যাপন কেবল একটি জাতীয় দিবস পালনই ছিল না; বরং এটি ছিল দুই দেশের মধ্যকার শিক্ষামূলক এবং মেলবন্ধনের এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত।