― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার : নৌ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে গুনতে হবে জরিমানা। এ ছাড়া লঞ্চে অতিরি যাত্রী বহন করা যাবে না।

অনিয়ম করলে নৌ পুলিশ গ্রেপ্তার করতে পারবে, নৌ বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলকসভা শেষে এসব তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না।

প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে।

বিএম/জ/রা