― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকা মেডিকেলে দালালবিরোধী অভিযান, অর্ধশতাধিক আটক

ডেস্ক রিপোর্টঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্র নির্মূলে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। হাসপাতালের বহির্বিভাগ, প্যাথলজি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে সন্দেহভাজনদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে দোষীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে শাস্তি ও অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে, গত বছরের নভেম্বরেও ঢামেক হাসপাতালে একই ধরনের অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, চিকিৎসা ব্যবস্থাকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিএম/সজীব